ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার Logo কিউবানদের ভাতে মারতে চায় যুক্তরাষ্ট্র! Logo দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর Logo পানির নিচে রেললাইন, আটকে আছে পর্যটক এক্সপ্রেস Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের, চাকরির আশ্বাস Logo বান্দরবানে বন্ধ সকল পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন Logo বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী Logo তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী Logo যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী Logo সরকারি অফিসগুলোতে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মেট্রোরেলে চড়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসছেন নেতাকর্মীরা। জানাজায় আগেভাগে অংশ নিতে এই পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন অনেকে।

বুধবার সকাল থেকেই বাস-অটোরিকশা, মোটরসাইকেলে জানাজাস্থলে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেশিরভাগ লোকজনই আসেন মেট্রোরেলে চড়ে।

জানাজায় অংশ নিতে বরিশাল থেকে ঢাকায় এসেছেন যুবদলকর্মী মাসুম। তার সঙ্গে আরও অনেকেই ছিলেন। সকালে সদরঘাট এলাকায় পৌঁছানোর পর দ্রুত মেট্রোরেলের সচিবালয় স্টেশনে যান তারা। এরপর মেট্রোরেলে চড়ে ফার্মগেটে নামেন তারা।

যুবদলকর্মী মাসুম বলেন, বরিশাল থেকে রাতে লঞ্চে রওনা দিয়ে সকালে সদরঘাটে পৌঁছাই। এরপর মেট্রোরেলে করেই ফার্মগেটে আসি আমরা। এখান থেকে হেঁটে জানাজাস্থলে এসেছি। স্বাভাবিকভাবেই আজ রাজধানীর সড়কে তুলনামূলক চাপ থাকবে। কারণ দেশের সব জেলা-উপজেলা থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষ আসছেন। সব বিবেচনায় রেখে জানাজাস্থলে দ্রুত পৌঁছাতে মেট্রোরেলকে বেছে নিয়েছি। 

নেতাকর্মীরা বলছেন, বাস ধরতে গেলে দেরি হতো। কেননা নিরাপত্তার কথা চিন্তা করে অনেক সড়ক বন্ধ রেখেছে বলে আমরা জানতে পেরেছি। এ কারণে মেট্রোরেলে করে জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছি। এছাড়া এই শোকের দিনে দেরি করারও সুযোগ নেই।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

মেট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা

আপডেট সময় ১২:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫