ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী Logo সরকারি অফিসগুলোতে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী Logo আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ Logo স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় ধারালো অস্ত্রের আঘাতে ঢামেক কর্মচারীর মৃত্যু Logo পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস Logo ১৬ জেলায় বন্যার আভাস Logo ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব Logo ‘গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন’ Logo আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী Logo তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : ডা. জুবাইদা রহমান

কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢল নেমেছে মানুষের। যে কারণে কারওয়ানবাজার থেকেই যানচলাচল বন্ধ হয়ে গেছে, হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজারের দিক থেকে জানাজাস্থলের পথে যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও হেঁটে মানুষ জানাজা স্থলের দিকে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোল চত্বর, তেজগাঁও রেলগেট এসব এলাকায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হেঁটে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে যাচ্ছে।

অন্যদিকে বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই অনুরোধ জানানো হয়েছে।

এদিকে খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে সেখানে। সার্বিক নিরাপত্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে।

পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেই দিকে কঠোর নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জানাজা ঘিরে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ

আপডেট সময় ১২:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫