ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আরেকজন বিশেষ সহকারী পদত্যাগ করেছেন। এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদ ছেড়ে দিলেন।

তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় গত নভেম্বর থেকে এ দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা প্রয়োগকারী বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পুলিশের সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। আর তারও আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম পদ ছেড়েছেন।

২০২৪ সালের নভেম্বরে প্রতিমন্ত্রী মর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ইউনূস। এখন সেই তিনজনই পদত্যাগ করলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

আপডেট সময় ০১:২৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫