ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে বসে ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বৈঠক চলাকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘নিয়োগ পরীক্ষা স্থগিত হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছিল। তবে এসব সত্য নয় বলে জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট সময় ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫