মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল সব রেকর্ড নির্বাচনে যেন আর ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের এলপিজি আমদানির চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির সিলেট থেকে শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যু: দেশ-বিদেশের প্রতিনিধিদের শোক বইয়ে স্বাক্ষর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। শোক জানানোর পাশাপাশি সশরীরে এসে বিভিন্ন দেশের কূটনৈতিক শোক বইয়ে স্বাক্ষর করে যাচ্ছেন। তাদের পাশাপাশি বিএনপির শরিক দলের নেতারও আসছেন। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এখন পর্যন্ত ৬টি দেশের প্রতিনিধিরা এসেছেন। প্রতিনিধিরা শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে শোক বইয়ে স্বাক্ষরও করেছেন।

শোক বইয়ে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে চীন, পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তান ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও একে একে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থকে দেখা গেছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপার্সন অফিস শোক বই খোলা হয়েছে। আজ ৩০ ডিসেম্বর বেলা ৩টা থেকে শুরু হয়েছে রাত ৯টা পর্যন্ত থাকবে। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯ ও ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাক্ষর চলবে। 

তিনি আরও বলেন, শোক বইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com