ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কয়েক দিনের মধ্যে কাটবে গ্যাস সংকট: অর্থ উপদেষ্টা Logo বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী Logo প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা Logo সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই Logo  সুদ ছাড়াই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ Logo গুরুত্বপূর্ণ চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম Logo মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা হাইকমিশনের

এভারকেয়ারের সামনে কাঁদছেন নেতাকর্মীরা

সামনে ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। হাসপাতালের সামনে এসে কেউ কেউ অঝোরে কাঁদছেন, কেউবা চোখের পানি মুছছেন। আবার কেউ কেউ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে হাসপাতালের সামনে এসেছেন বিএনপি কর্মী শাফায়েত আহমেদ। তিনি বলেন, সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ম্যাডামের মৃত্যুর খবরটা পেয়েছি। এক মুহূর্ত আর ঘরে থাকতে পারিনি, ছুটে এসেছি হাসপাতালের সামনে। আমার মতো যারা নেত্রীকে ভালোবাসে তারা সবাই এখানে ছুটে এসেছে, সবাই কাঁদছে। 

রিয়াদুল ইসলাম নামে আরেক বিএনপিকর্মী বলেন, খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তার মৃত্যুর খবরে কেউ ঘরে বসে থাকতে পারে না। আমরা এসেছি, কিন্তু তাকে যেহেতু দেখার সুযোগ নেই তাই বাইরে অপেক্ষা করছে সবাই। সবার চোখে পানি।

মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

কয়েক দিনের মধ্যে কাটবে গ্যাস সংকট: অর্থ উপদেষ্টা

এভারকেয়ারের সামনে কাঁদছেন নেতাকর্মীরা

আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫