বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আজীবন সম্মাননা পেলেন আনোয়ারা-রফিকুল আলম ও আবিদা সুলতানা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

আজীবন সম্মাননা পেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, নন্দিত সংগীতশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হওয়া দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড-এ তাদের আজীবন সম্মাননা প্রদান করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন মিলনায়তনে দিয়ামনি ই কমিউনিকেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে এবং তমা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মুহাম্মদ ইকবাল হোসেন, সংগীতশিল্পী খান আসিফুর রহমান আগুন, রবি চৌধুরী, হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম কিরন, ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্পনা পরিচালক শাখাওয়াত হোসেন শুভসহ সংগঠনের সদস্যরা।

দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন কামরুল হাসান দর্পণ, সভাপতি- বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল), সাধারণ সম্পাদক-বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ফিচার এডিটর রাইজিং বিডি ডট কম, রিমন মাহফুজ ভারপ্রাপ্ত সম্পাদক- দৈনিক সংবাদ প্রতিদিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), তামিম হাসান (জার্নালিস্ট কমিউনিটি লিডার), রুহুল আমিন ভূঁইয়া, চিফ অফ এন্টারটেইনমেন্ট- দৈনিক রূপালী বাংলাদেশ, এ এইচ মুরাদ সিনিয়র রিপোর্টার- দৈনিক কালবেলা, অচিন্ত্য চয়ন- ফিচার এডিটর দৈনিক মানবকণ্ঠ, রঞ্জু সরকার রিপোর্টার- দৈনিক মানবকণ্ঠ, মো. আশরাফুল আলম আসিফ কালচারাল রিপোর্টার- আরটিভি, এটি এম মাকসুদুল হক ইমু সিনিয়র রিপোর্টার- ডিবিসি নিউজ, এস কে সাকির নিজাম বেস্ট অনলাইন এন্টারটেনমেন্ট নিউজ পোর্টাল-স্টার গল্প, মো. রাসেল সিনিয়র ক্যামেরাম্যান চ্যানেল আই, শাহরিয়ার হাসান সিনিয়র রিপোর্টার- গাজী টিভি, হাসনাত জুবায়ের রিপোর্টার অ্যান্ড প্রেজেন্টার-বাংলা ভিশন, উজমা হাসান নিউজ প্রেজেন্টার- এটিএন নিউজ, শাহীন শুভ রিপোর্টার- নিউজ টোয়েন্টিফোর, নাজমুল আলম রানা স্পেশাল করসপনডেন্ট- চ্যানেল টোয়েন্টফোর, সুকন্যা আমির ব্রডকাস্ট জার্নালিস্ট- চ্যানেল ওয়ান, রোমান রায় রিপোর্টার- বাংলাদেশ প্রতিদিন, মাহি মেহেদী কালচারাল রিপোর্টার- ডিজিটাল খবর, শওকত আলী ইমন শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শাকিল খান শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা, রুমানা ইসলাম মুক্তি- চলচ্চিত্র অভিনেত্রী ও সমাজসেবী, কুসুম শিকদার শ্রেষ্ঠ অভিনেত্রী শরতের জবা, এ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু- রত্মগর্ভা মা, আরজুমান বানু চৈতি- রত্মগর্ভা মা, মিষ্টি জান্নাত চলচ্চিত্র অভিনেত্রী, দেবাশীষ বিশ্বাস শ্রেষ্ঠ উপস্থাপক, তমা রশিদ উপস্থাপিকা, সংগীতশিল্পী সাদিয়া আফরা, ইকবাল বাহার জাহিদ (আউট স্টাডিং কন্টিধভিউশন্স ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমন্টে, প্রতিষ্ঠাতা সভাপতি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন), ইভান শাহরিয়ার সোহাগ, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক প্রমুখ।

দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ মেধাবী উদ্যোক্তাদের আত্মনিভর্রশীলভাবে গড়ে তুলতে সবসময় বদ্ধপরিকর।

উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড তাদেরকে প্রদান করে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com