ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষুব্ধ সাগর, উপকূলে শঙ্কার ছায়া: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ Logo অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন Logo ‘আলো আসবেই’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক Logo সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২

আল্লাহর কি পরিকল্পনা ধানের শীষের বিপক্ষে লড়াই করতে হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় রুমিন ফারহানা সাংবাদিকদের প্রশ্নে বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা, ২০২৬ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে। সুতরাং আমি দেখবো আল্লাহ কী পরিকল্পনা রাখেন।

দলের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, এতবড় দল, তাদের ব্যস্ততা অনেক বেশি। ৩০০ আসনের প্রার্থীরা আছে, জোটের সঙ্গে আলোচনা আছে, তাদের এখন অনেক কর্মব্যস্ততা। আমারও অনেক কর্মব্যস্ততা। আমাকে মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে।

এসময় তার সঙ্গে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকর উপস্থিত ছিলেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

বিক্ষুব্ধ সাগর, উপকূলে শঙ্কার ছায়া: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’

আল্লাহর কি পরিকল্পনা ধানের শীষের বিপক্ষে লড়াই করতে হচ্ছে

আপডেট সময় ০৩:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫