ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : ডা. জুবাইদা রহমান Logo প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী Logo টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে : আইসিটি মন্ত্রী Logo তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ? Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ফিরতে পারেন তিন তারকা Logo এনসিপির সমাবেশে বোমা হামলা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক Logo জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান Logo যমুনার তীব্র ভাঙনে বিলীন অর্ধশতাধিক বাড়িঘর, আতঙ্কে নদীপাড়ের মানুষ Logo ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১০ হাজার মানুষ

ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানালো বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা।

রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, ভারতে মুসলিম, খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের বিষয়।

মাহবুবুল আলম বলেন, চলতি মাসে ভারতের ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে হত্যার ঘটনা এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি ও সহিংসতার খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গত সপ্তাহে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনকালে ভারতের বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে সংঘটিত গণ-সহিংসতার ঘটনাতেও বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা প্রত্যাশা করি, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : ডা. জুবাইদা রহমান

ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানালো বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫