ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : ডা. জুবাইদা রহমান Logo প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী Logo টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে : আইসিটি মন্ত্রী Logo তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ? Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ফিরতে পারেন তিন তারকা Logo এনসিপির সমাবেশে বোমা হামলা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক Logo জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান Logo যমুনার তীব্র ভাঙনে বিলীন অর্ধশতাধিক বাড়িঘর, আতঙ্কে নদীপাড়ের মানুষ Logo ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১০ হাজার মানুষ

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারণে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা হতে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

সন্ধ্যায় নৌ-চলাচলের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দেশের অন্যান্য অঞ্চলেও লঞ্চ বন্ধের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনকুয়াশার কারণে রোববার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, হঠাৎ করে লঞ্চ বন্ধের ঘোষণা দেওয়ায় সদরঘাটে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মুহম্মদ মোবারক হোসেন জাগো নিউজকে বলেন, ‘সন্ধ্যার পর ঘনকুয়াশা পড়েছে। বুড়িগঙ্গা নদীতেই খানিক দূরে কিছু দেখা যাচ্ছে না। বড় নদীগুলোর মধ্যে তো কুয়াশা আরও বেশি। এ অবস্থায় লঞ্চ চালানো খুবই ঝুঁকিপূর্ণ। বিকেল সাড়ে ৫টার পরই আমরা লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি। আগামীকাল কুয়াশা না কাটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

সদরঘাটে দায়িত্ব পালনকারী বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো সাধারণত সন্ধ্যার পরে ছেড়ে যায়। রোববার সন্ধ্যার পর যে এত কুয়াশা পড়বে সেই তথ্য তাদের কাছে ছিল না। আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে আগে থেকে সেই তথ্য তারা পাননি।

ঘনকুয়াশার কারণে গত বৃহস্পতিবার রাতে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। তাই ঘনকুয়াশা থাকা অবস্থায় লঞ্চ চলাচলের অনুমতি দিয়ে ঝুঁকি নিতে রাজি নন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : ডা. জুবাইদা রহমান

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট সময় ০৬:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫