বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

আমজনতার দল থেকে নির্বাচন করব : হিরো আলম

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আমজনতার দল (প্রজাপতি) থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ রবিবার সন্ধ্যায় তিনি নিজেই এ কথা জানান।

হিরো আলম বলেন, এর আগেও বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেছি। সে সময় ভোট কারচুপি ও অনিয়ম গোটা দেশব্যাপী দেখেছে। প্রকৃত বিজয়ী হয়েও আমাকে পরাজিত দেখানো হয়েছিল।

আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে হিরো আলম জানান, তিনি আবারও বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে চান এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

নিজেকে জনগণের প্রার্থী দাবি করে তিনি ভোটারদের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। আগামীকাল দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন সংশ্লিষ্ট অফিসে।

উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোশাররফ হোসেন। অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি মোস্তফা ফয়সাল পারভেজ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com