ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ Logo ন্যাশনাল ইহেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ঢামেকের চিকিৎসককে মারধর, ফারহান ৫ দিনের রিমান্ডে Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু Logo ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন Logo ইরানের অস্ত্র উৎপাদন এক বছরে দ্বিগুণ হয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় Logo চাঁদাবাজদের তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: হুমায়ুন কবির

পরিকল্পিত চাষের মাধ্যমে চিংড়ির উৎপাদন বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের গলদা ও বাগদা চিংড়ি আন্তর্জাতিকভাবে অত্যন্ত পরিচিত ও সমাদৃত। এই মূল্যবান মৎস্য সম্পদ সংরক্ষণ করে পরিকল্পিতভাবে এর উৎপাদন বাড়াতে হবে।

রবিবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার বড়ডাঙ্গা এলাকায় সংরক্ষিত চিংড়ি চাষ এলাকা পরিদর্শন শেষে চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, অনেক দেশে গলদা চিংড়ির চাষ হয় না, সেই তুলনায় বাংলাদেশের চাষ আমাদের জন্য গৌরবের বিষয়। গলদা ও বাগদা চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এতে গ্রামীণ পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ছে।

তিনি আরও জানান, ড্রেজিংয়ের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নেবে এবং প্রকল্পের মাধ্যমে খামারিদের সক্ষমতা বাড়াতেও প্রয়োজনীয় সহায়তা দেবে।

উপদেষ্টা ফরিদা আখতার চাষিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। সভায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এরপর উপদেষ্টা ডুমুরিয়ার ধানিবুনিয়া এলাকায় ‘এসএস ইন্টারন্যাশনাল এগ্রো’ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

দুপুরে তিনি বাগেরহাটের কবিরহাটে অবস্থিত মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেন। সেখানে তিনি মহিষের প্রজনন পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা ও খামারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. গোলাম হায়দার ও মৎস্য অধিদফতরের বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

পরিকল্পিত চাষের মাধ্যমে চিংড়ির উৎপাদন বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা

আপডেট সময় ০৫:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫