ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর Logo মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার Logo জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নারায়ণগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু Logo মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন Logo শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ Logo মূল্যবোধ ও পেশাদারিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে : আনসার-ভিডিপি মহাপরিচালক Logo প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী Logo জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য

এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে এবং পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবে। এর মধ্য দিয়েই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে।

রবিবার সকালে মাদারীপুর নতুন বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না। সবাই এই নির্বাচনে সমর্থন জানাবে। তবে একটি মহল অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা প্রতিহত করবে।

তিনি বলেন, গত ১৫ বছর ছিল ফ্যাসিবাদের সময়। এ সময় বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোট দিতে গিয়ে অনেকে বন্দি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এমনকি গুমও হয়েছে। এবার মানুষ দুইটি বিষয়ে ভোট দেবে—একটি গণভোট, যা জুলাই সনদের পক্ষে এবং অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি বড় ভূমিকা রাখছে। পাশাপাশি অন্যান্য শিল্প খাতেও কাজ হচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কিছু দুর্বৃত্ত উদ্যোক্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে দেশের জেনুইন ও দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করে যাচ্ছেন। এই উদ্যোগ অব্যাহত থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর যাঁরাই দায়িত্ব নেবেন, তাঁরাই এসব উদ্যোগ এগিয়ে নেবেন। দেশের অর্থনীতি, শিল্পসহ সব খাতে অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর

এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে: শিল্প উপদেষ্টা

আপডেট সময় ০৫:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫