ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পাবনায় স্কুলের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল Logo সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট Logo ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’

জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

রবিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনও সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি।

তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন জামায়াতের জুলাইয়ের স্পিরিট, বাংলাদেশ নিয়ে পরিকল্পনায় একমত হলে জামায়াতের সঙ্গে জোট করতে আসতে পারে যেকোনও দল।

সামান্তা শারমিন আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির এত দিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি, রাষ্ট্রকল্প জামায়েত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনও রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, আমার বর্তমান অবস্থান পার্টির গত দেড় বছরের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিম্নকক্ষে পি আর আওয়াজ তুলে সংস্কারকে ব্যাহত করায় লিপ্ত হয়েছিল জামায়াত। ফলত এনসিপির আহ্বায়ক বলেছিলেন ‘যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয়’।

তাই জুলাই পদযাত্রার পর থেকে ‘৩০০’ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয় আহ্বায়কসহ একাধিক বরাতে এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এনসিপি- এই মর্মে সারাদেশ থেকে প্রার্থীদের আহ্বান করা হয়।

সবশেষ তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট করার সমস্যাসমূহ তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান বোঝায় না। বরং বিভিন্ন বিষয়ে এতদিন ধরে প্রকাশিত ও নানান মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি ও নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি। বিএনপি-জামায়াতের যেকোনওটির সঙ্গে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি

জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন

আপডেট সময় ১২:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫