বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু রোববার, মানতে হবে ৭ নির্দেশনা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৬ বছর এবার অনুষ্ঠিত হচ্ছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার (২৮ ডিসেম্বর) এ পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হবে। আগামী ৩১ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, পাঁচটি বিষয়ের ওপর এ বছর ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে ১০০ নম্বর করে ৩০০ পরীক্ষা হবে। আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় দুই বিষয় মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ বছর অষ্টম শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৪০ শতাংশ বাছাইকৃত শিক্ষার্থী এ পরীক্ষা দিতে পারছে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি ৭ নির্দেশনা

• পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি নেওয়া যেতে পারে।

• কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

 

• পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

• পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। মডেলগুলো হলো: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW মডেল ব্যবহার করতে পারবে। এছাড়া সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে। অনুমোদিত মডেলের বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

• পরীক্ষা শুরুর ১ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পূর্বে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র জমা নেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রাকৃতিক কোনো জরুরি কারণ ছাড়া কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শেষে কক্ষপরিদর্শকরা উত্তরপত্র সংগ্রহ করার পূর্ব পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে আসন ত্যাগ করতে দেওয়া হবে না।

• পরীক্ষার্থীদের অবশ্যই হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে।

• পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের নিকট থেকে উত্তরপত্র জমা নেওয়া হবে।

এদিকে, অতিরিক্ত উত্তরপত্র (লুজ শিট) ব্যবহার করলে তাতে নাম, রোল, পরীক্ষা কেন্দ্র ও বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে। অতিরিক্ত উত্তরপত্রটি নেওয়ার সময় কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আছে কি না নিশ্চিত হয়ে নিতে হবে।

পরীক্ষা শেষ হওয়ার আগে মূল উত্তরপত্রের কভার পেজে লুজ শিটের সংখ্যা লিখতে হবে। লুজ শিটে লেখা উত্তরগুলো ক্রমানুসারে সাজিয়ে স্ট্যাপল বা সেলাই করে জমা দিতে হবে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com