ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

ঝালকাঠি-১ ও ২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।

‎চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। অন্যদিকে ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে দলের প্রার্থী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে।

‎দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ৩ নভেম্বর প্রাথমিকভাবে ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং গত ৪ ডিসেম্বর ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালের নাম ঘোষণা করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে শনিবার তা চূড়ান্ত রূপ পায়।

‎ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এই অঞ্চলের রাজনীতিতে পরিচিত ও পরীক্ষিত নাম। প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টোর হাত ধরেই তার রাজনীতিতে পদচারণা শুরু। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও ২০০৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন, তবে দীর্ঘ সময় পর এবার আবারও তাকে ঘিরে এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

‎দলীয় সূত্র জানায়, নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়ার কৌশলের অংশ হিসেবেই এবার ইলেন ভুট্টোর ওপর আস্থা রেখেছে কেন্দ্রীয় বিএনপি।

‎মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়ায় ইলেন ভুট্টো বলেন, দল আমাকে যে আস্থা ও সম্মান দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। আমার লক্ষ্য—ঝালকাঠির মানুষ যেন নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।

‎ঝালকাঠি-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পাওয়া রফিকুল ইসলাম জামাল বিএনপির মাঠপর্যায়ের একজন সক্রিয় ও পরিচিত নেতা। তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। ২০০৮ সালে প্রায় ৪০ হাজার ভোট পেয়ে দলের শক্ত ভিত্তি গড়ে তুলেছিলেন বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের।

‎রফিকুল ইসলাম জামাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। নির্বাচিত হলে নদীভাঙন, মাদক, কৃষি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধানে কাজ করবো। 

‎তিনি আরও জানান, ঝালকাঠি থেকে আমুয়া পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি।
‎নতুন সমীকরণে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে ঝালকাঠির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিজ্ঞ নেতৃত্ব, সাংগঠনিক প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে গণসংযোগ—সব মিলিয়ে দুই আসনেই এবার বিএনপি শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি দলটির নেতাদের।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

ঝালকাঠি-১ ও ২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণা

আপডেট সময় ০৭:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫