ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর Logo মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার Logo জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নারায়ণগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু Logo মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন Logo শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ Logo মূল্যবোধ ও পেশাদারিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে : আনসার-ভিডিপি মহাপরিচালক Logo প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী Logo জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য

হ্যাঁ ভোট মানে সংস্কার, আর ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে। মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো। এই জগদ্দল পাথর সরানো বড় দুরূহ। আশা করি, তারা প্রচার প্রচারণা চালাবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেছেন, রাষ্ট্রের কতগুলো মৌলিক সংস্কারের বিষয়ে এবারের নির্বাচনে সব নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ হবে। ৪৮টি বিষয়কে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই চারটি প্যাকেজে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে গণভোট হবে।

আমরা সুজনের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি, শীঘ্রই গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা চালাবো। মানুষ যেন জেনে বুঝে ভোট দিতে পারে। কি কি সংস্কার হবে, এই সংস্কারের মাধ্যমে কি সুফল বয়ে নিয়ে আসবে?

সংস্কারের বিষয়ে গণভোট অন্তর্ভুক্ত উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনতে আমি নিজে আদালতে গিয়েছি এবং বর্তমানে এটি ফিরে এসেছে। পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা ছিলো গত বৃহস্পতিবার।

দুর্ভাগ্যবশত আপিল বিভাগে এটি স্থগিত হয়েছে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে এটির শুনানির তারিখ পড়েছে। তখন আশা করি, দেশে ফের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে।

সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর

হ্যাঁ ভোট মানে সংস্কার, আর ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত

আপডেট সময় ০৫:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫