মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের খার্গ দ্বীপে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ১১ জনের মৃত্যু এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি

সারাদেশে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া আজ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সারাদেশে আজ শুক্রবার মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়ার আয়োজন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে দলটি।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com