ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুরে সড়কে অপরিকল্পিত বাজার, ভোগান্তিতে মানুষ Logo চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট Logo শরীরচর্চার পর আরামের পোশাকে ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ Logo সেরেনার কীর্তি ছুঁয়ে হ্যাটট্রিকের পথে সাবালেঙ্কা Logo ফোন পকেটে রাখার সঠিক নিয়ম জানেন না বেশিরভাগ মানুষ Logo ‘সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য’ Logo গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায় Logo দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Logo নাচের মঞ্চ থেকে যুদ্ধক্ষেত্রে, হিউম্যানয়েড রোবট প্রস্তুত করছে চীন Logo জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২ বছর পর ফের বেতনজট

তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময়কালে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক। সত্যিকার অর্থে তিনি দেশে আসায় কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে।

সামনে বড় নির্বাচন—এমন কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, দেশ একটা ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ (গণতান্ত্রিক উত্তরণে) আছে। তারেক রহমানের দেশে আসার পর এই ট্রানজিশন আরো স্মুথ হবে।

তারেক রহমানের নিরাপত্তাসংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

লালপুরে সড়কে অপরিকল্পিত বাজার, ভোগান্তিতে মানুষ

তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব

আপডেট সময় ০৩:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫