শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

বেস্ট বেভারেজ ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল মোজো

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা আর আস্থার এক নতুন মাইলফলক স্পর্শ করল দেশের জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড মোজো। স্বাদ আর গুণগত মান ধরে রেখে বাজারে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করল ব্র্যান্ডটি। ধারাবাহিক সাফল্যের পথ ধরে টানা দ্বিতীয়বারের মতো ‘বেস্ট বেভারেজ ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জনের গৌরব অর্জন করেছে মোজো।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এই সম্মাননা কেবল একটি পুরস্কার নয়, বরং এটি মোজোর প্রতি এ দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনেরই এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ। বছরের পর বছর ধরে ভোক্তাদের যে বিশ্বাস মোজো অর্জন করেছে, এই স্বীকৃতি তারই প্রতিফলন।

প্রতিযোগিতামূলক বাজারে সময়ের সঙ্গে তাল মিলিয়ে মোজো কেবল ভোক্তাদের পছন্দের তালিকাতেই নিজেকে ধরে রাখেনি, বরং দেশের সামগ্রিক ব্র্যান্ডিংয়ের মানচিত্রেও এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এবারের আয়োজনে বাংলাদেশের শীর্ষ ১৫টি ব্র্যান্ডের তালিকাতেও জায়গা করে নিয়েছে মোজো।

দেশের বেভারেজ মার্কেটে মোজোর এই শক্তিশালী অবস্থান এবং অভাবনীয় সাফল্য প্রমাণ করে, গুণগত মান আর ধারাবাহিক পারফরম্যান্সে ব্র্যান্ডটি সাধারণ মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এই স্বীকৃতি মোজোর প্রতি মানুষের সেই অকৃত্রিম ভালোবাসারই আনুষ্ঠানিক স্বীকৃতি।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com