বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ব্যবসায়ীরা নানা সমস্যার মধ্যে আছেন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

বর্তমানে ব্যবসায়ীরা নানা সমস্যার মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‌‘দেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। রুলার সরকার না থাকায় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা মসজিদ নির্মাণের মতো কাজে এগিয়ে আসেন, তারা নানা সমস্যার মধ্যে আছেন।’

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক কাচারী জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। 

মসজিদটির পুনর্নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন,  চলমান পরিস্থিতি কাজটি কঠিন হলেও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এই কাজ শেষ করতে পারব।

তিনি বলেন, এই মসজিদের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম, তখন আমরা ছাত্ররা লাইন ধরে এসে এই মসজিদের নির্মাণকাজে অংশ নিয়েছিলাম। আমরা ইট বহন করেছি, বস্তা তৈরি করেছি। সেই স্মৃতি এখনো মনে আছে। আজকে এই কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে- যদিও আমি মনে করি, একজন বিশিষ্ট আলেমকে দিয়ে এই উদ্বোধন করানোই উপযুক্ত হতো। তবুও আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।

মির্জা ফখরুল বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করব যেন এই মসজিদের পুনর্নির্মাণ কাজ শেষ করতে পারি। এ জন্য অর্থ সংগ্রহসহ বিভিন্ন দিক থেকে অনেক দৌড়ঝাঁপ করতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না থাকলেও আমি বিশ্বাস করি, মানুষের আন্তরিক প্রচেষ্টায় এই কাজ শেষ করা সম্ভব। কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ বা বুদ্ধি দিয়ে যেন এই ইবাদতের কাজে অংশ নেন, সেই আহ্বান জানাই।

এ সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি অ্যাডভোকেট মির্জা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরী, মসজিদ নির্মাণ কমিটির আহ্বায়ক ডা. আবু খয়রুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com