সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণভোট নিয়ে ভিডিও বার্তা দেবেন প্রধান উপদেষ্টা ডিগ্রি সুযোগ দেয়, শিক্ষা দায়িত্বশীল করে তোলে : শিক্ষা উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ দুর্গম কেন্দ্রের ব্যালট-কর্মকর্তাদের পরিবহনে থাকবে হেলিকপ্টার বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা ‘গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি’ ‘শুধু সরকারের নয়, গণভোট নিয়ে প্রচারণার দায়িত্ব সবার’ তিস্তা মহাপরিকল্পনা নদী এলাকা পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত ও পানিসম্পদ উপদেষ্টা বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আক্রান্ত হওয়া দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদককে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ৫০ জনের মতো তালিকা আছে, যারা আক্রান্ত হতে পারেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের আমরা গানম্যান দিয়েছি।

আমাদের যে ডিজিএফআই, এনএসআই এবং এসবি আছে- তারা নিজেরা বসে কারা কারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের তালিকা করেছেন। তাদের গানম্যান দেওয়া হয়েছে, অনেকে অবশ্য গানম্যান নিতেও চাননি।

এ পর্যন্ত ২০ জনের মতো ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

২০ জনের সবাই রাজনীতিবিদ কি না জানতে চাইলে উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com