ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪০০ বছরের পুরনো যৌনপল্লীর গল্পে সিনেমা, মুক্তি ঈদে

মুক্তির অপেক্ষায় নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’। সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রথম ঝলক। ট্রেলার প্রকাশের পর মুক্তির দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমাটি গড়ে উঠেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লীর গল্পে। এ প্রসঙ্গে নির্মাতা বলেছিলেন, ‘নারায়ণগঞ্জের টানবাজার।এক সময়ের ৪০০ বছরের পুরনো যৌনপল্লী—উচ্ছেদের পরিকল্পনা এবং উচ্ছেদ-পরবর্তী যে সামাজিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেটাই আমাদের সিনেমার মূল বিষয়। গল্পে রাজনৈতিক প্রেক্ষাপটসহ বেশ কিছু স্পর্শকাতর জায়গা রয়েছে।’

নির্মাতার ভাষায়, নারায়ণগঞ্জকে ‘পাপমুক্ত’ করার নামে টানবাজার ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পাপমুক্ত করতে গিয়ে যে পুরো পাপ সমাজে ছড়িয়ে দেওয়া হলো এবং এর পেছনে যে অজানা রহস্য ছিল—সেই গল্পটাই আমরা সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।

ছবিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ একঝাঁক পরিচিত মুখ। শুটিং হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায়। লাইভ টেকনোলজি প্রযোজিত এই সিনেমায় থাকছে তিনটি গান। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘রঙবাজার’-এর গল্প কিছুটা ভিন্ন এবং বাস্তবতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। শিগগিরই ট্রেইলার প্রকাশ করব। দেশের বর্তমান পরিস্থিতিতে এই গল্প নিয়ে কিছুটা ঝুঁকি তো আছেই। ট্রেইলার প্রকাশের পর পরিস্থিতি বিবেচনা করে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা রোজার ঈদকে কেন্দ্র করেই মুক্তির প্রস্তুতি নিচ্ছি।”

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১০:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫