বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিন

রাজশাহী, প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

দিনব্যাপী আন্দোলন, চেম্বারে তালা ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ডিন পদত্যাগ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা দেন একদল শিক্ষার্থী। পরে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয় থেকে কর্মকর্তাদের বের করে দিয়ে ওই দপ্তরগুলোতেও তালা ঝুলিয়ে দেন তারা।

এ সময় উপ-উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের তর্কাতর্কির ঘটনাও ঘটে। পরে বিকেল তিনটার দিকে প্রক্টরের অনুরোধে তালা খুলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ডিনরা ইতোমধ্যে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান তারা।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু ডিনদের নয়, ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

বাংলা৭১নিউজ/এএস

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com