শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ঢাবির ২ হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাসহ সাধারণ শিক্ষার্থীদের একাংশ।

তারা শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে ‘বীর প্রতীক সেতারা বেগম’ করার দাবি তুলেছেন। সেই সঙ্গে জুলাই গণহত্যায় সমর্থন দেওয়া ঢাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এসময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দেন।

ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, ‘আমরা ইতিহাস থেকে দেখেছি, হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার পিতা মুজিবুর। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবুরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না। পাশাপাশি জুলাইয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গণহত্যায় সমর্থন দিয়েছে তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।’

বাংলা৭১নিউজ/এসএবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com