শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির নেতা-কর্মীরা।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন,  সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা উজ্জল, নিহার সুলতানা তিথিসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com