ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

মবসন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী মবসন্ত্রাস বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। 

আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে তার সাত বছরের কন্যা আয়েশা সানজুকে হত্যাসহ দেশব্যাপী মবসন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে ছাত্রদল।

এসময় তারা ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ বাংলাদেশ’; ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’; ‘মবসন্ত্রাসের ঠিকানা, এই বাঙলায় হবে না’- এমন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

মবসন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৩:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫