ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাহির গেটে ও উত্তরার জসিমউদ্দিন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সোয়া ১টায় বিমানবন্দরে দুটি এবং এর আগে রাত সোয়া ১০টায় উত্তরার জসিমউদ্দিনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্বরের বিমানবন্দরের বাহিরের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উড়াল সেতুর নিচে থাকা তিনজন পথচারী আহত হয়েছেন৷ তাদের পুলিশ ও পথচারীদের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।

জসিমউদ্দিন এলাকার ফুটপাতের ব্যবসায়ীরা বলেন, রাত সোয়া ১০টার দিকে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। যার কারণে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।

ককটেল বিস্ফোরণের বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ বলেন, বিমানবন্দরে ককটেল বিস্ফোরণে তিনজন পথচারী আহত হয়েছেন৷ এতে তাদের পায়ে সামান্য আঘাত লেগেছে৷ পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এছাড়াও জসিমউদ্দিন এলাকায় পৃথক আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ তবে এতে কেউ আহত হয়নি।

মানিক মাহমুদ বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানা যায়নি। ধারণা করা হচ্ছে উড়াল সেতুর উপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

আপডেট সময় ১১:৩৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬