ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু Logo ৫ শহরে পুকুর রক্ষায় মনিটরিং টিম গঠনের নির্দেশ Logo টাইগার শ্রফ নন, হামলাকারীদের মূল টার্গেট ছিলেন আমির খান! Logo কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ Logo আমরা নির্দোষ-নিরপরাধ, অভিযোগ প্রত্যাহার চাই—বিচারককে পলক Logo তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের আমন্ত্রণ Logo আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা রাজেশ গ্রেফতার Logo তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে

২১ ডিসেম্বর থেকে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে

শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বরের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। তবে কিছু গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন হওয়ায় প্রতিবাদসহ ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২০ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির ভেরিফাইড পেজে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রাষ্ট্রীয় শোকপালন শেষে আগামীকাল থেকে শিল্পকলায় অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে। 

তারা বলছেন, কিছু সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেজে বিষয়টি অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে। বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে।

যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীদের অবগতির জন্যে জানাচ্ছে যে, রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী আগামীকাল (২১ ডিসেম্বর) থেকে নিয়মিত চলবে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

২১ ডিসেম্বর থেকে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে

আপডেট সময় ০৭:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫