ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা রাজেশ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি জানান, রাজেশের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি ডিএমপির করা চাঁদাবাজের তালিকায় রাজেশের নাম রয়েছে বলেও জানা গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা রাজেশ গ্রেফতার

আপডেট সময় ১১:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬