শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গুম-খুনের শিকারের দায় রাষ্ট্র এড়াতে পারে না : তারেক রহমান ‘জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে’ গত দেড় দশকে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা: নিরাপত্তা বাহিনীর জবাবে ১২ সন্ত্রাসী নিহত হাসপাতালে মাহমুদুর রহমান মান্না অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই: প্রেস সচিব ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা খালেদা জিয়া আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন: আসিফ নজরুল জামায়াত জোট ত্যাগ, ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজার জন্য মরদেহ নেওয়া হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

শনিবার (২০ ডিসেম্বর) হাদির মরদেহের ময়নাতদন্ত ও গোসল শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ তার মরদেহ নিয়ে আসা হয় সেখানে। 

মরদেহ পাশে রেখে সেখানে প্রথমে শহীদ হাদির জীবন বৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এরপর হাদির পরিবারের পক্ষ থেকে কথা বলেন ইনকিলাব মঞ্চের নেতা।

এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সবশেষে বক্তব্য রাখেন হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিক। তিনি জানাজার নামাজে ইমামতি করবেন।

এদিন সকাল ১১টা ৪০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবারও নেয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com