সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল ইইউ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান

বনানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত রিকশা চালকরা আন্দোলন করছেন। কেউ আন্দোলনের ছবি কিংবা ভিডিও করলেই তাকে ধাওয়া দিয়ে লাঠিপেটা করছেন অটোরিকশা চালকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে চালকদের এই আন্দোলন বেশ কয়েকদিন ধরেই চলছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, আন্দোলনের ছবি বা ভিডিও যারাই তুলতে যান তাদেরকে ধাওয়া দিয়ে মারধর করছেন চালকরা। ছবি-ভিডিও করার সময় বনানী ১১ নম্বর রোডের মাথায় কয়েকজনকে লাঠিপেটাও করেছেন রিকশা চালকরা।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেননি চালকরা। তারা গত কয়েকদিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন।

কিন্তু আজ সোসাইটির বাসিন্দারা গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার শুরুর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটক করছিলেন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় তাদের আন্দোলনের ভিডিও এবং ছবি যারাই তুলতে যান তাদেরকেই লাঠিপেটা করেন রিকশাচালকরা।

স্থানীয়রা জানান, এখন পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা চালকরা দুই থেকে তিনজন মোটরসাইকেল চালককে লাঠি দিয়ে পিটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ব্যাটারিচালিত রিকশা চালকরা বর্তমানে বনানী ১১ নম্বর রোডে অবস্থান করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। তবে আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

রিকশা চালকরা কাউকে মারধর করেছে কি না— জানতে চাইলে তিনি বলেন, যারাই তাদের আন্দোলনের ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করছে তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করছে চালকরা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com