ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দায়িত্বে দক্ষতার ছাপ: আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আলোচনায় আসাদুল হাবিব দুলু Logo ‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ Logo উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার Logo তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী Logo সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী Logo থানায় লালন-পালন হচ্ছে চোরের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৫ গরু, জন্ম নিল এঁড়ে বাছুর Logo লালপুরে ইয়াবা সরবরাহকালে গ্রেপ্তার ২ Logo ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ Logo চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, তারেক রহমান এক শোকবার্তায় শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই শোকসন্তপ্ত সময়ে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

একই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও পৃথকভাবে শোক প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

দায়িত্বে দক্ষতার ছাপ: আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আলোচনায় আসাদুল হাবিব দুলু

হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক

আপডেট সময় ১১:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫