ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জের তিন ওসিকে বদলি Logo ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার Logo ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন Logo গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান

আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার

রাজধানীর আদাবরে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর অভিযানে শরীফ ওরফে কিলার শরীফ (৪২) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। শরীফ এর আগেও হত্যা ও চাঁদাবাজির মামলার ১৩ বছর জেল খেটেছেন।

আদাবর থানা পুলিশ জানিয়েছে, জেল থেকে বের হয়ে ফের চাঁদাবাজি শুরু করেন কিলার শরীফ। বিভিন্ন সময় দলবল নিয়ে রাস্তার ভ্যান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া শরীফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার (২০ এপ্রিল) রাতে সেনাবাহিনীর শের-ই-বাংলা আর্মি ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে শরীফ ওরফে কিলার শরীফকে গ্রেফতার করে।

সূত্র জানায়, রাতে আদাবর রিং রোড এলাকায় এক সেলুন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিতে যান কিলার শরীফ। এসময় নিজেকে কথিত গডফাদার নবী ভাইয়ের লোক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করেন সেলুন মালিকের কাছে। পরে সেলুন মালিক সেনাবাহিনীকে ফোন করে ঘটনা জানান।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদার টাকাসহ অভিযুক্ত শরীফকে হাতেনাতে গ্রেফতার করে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার

আপডেট সময় ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫