ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

জনগণের সহযোগিতা-সমর্থনই আমার একমাত্র ভরসা: আসিফ মাহমুদ

জনগণের সহযোগিতা-সমর্থনই আমার একমাত্র ভরসা বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘যেদিন বলেছিলাম নির্বাচন করতে অনেক অর্থের প্রয়োজন যা আমার নেই। সেদিন অস্ট্রেলিয়া প্রবাসী এক বোন পরিচিত এক ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। অনুপ্রেরণা দেন যে আমাদের জনগণের রিপ্রেজেনটেটিভ হওয়া প্রয়োজন। গণঅভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি।’

তিনি বলেন, ‘সেদিন সাহস পেয়েছিলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। যেমনভাবে লাখো জনতার মিছিল আমাদের পৌঁছে দিয়েছিল গণভবন। পালাতে বাধ্য করেছিল স্বৈরাচারকে।
জনগণের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র ভরসা।

তিনি আরও লিখেছেন, ‘আমরা স্বেচ্ছাসেবক আহ্বান করেছিলাম নির্বাচনি ক্যাম্পেইনের জন্য। মোট ৬ হাজার ২৮৪ জন আবেদন করেছেন এরই মধ্যে। যার একটা উল্লেখযোগ্য অংশই ঢাকা-১০ আসনের বাসিন্দা। আমরা দ্রুতই আপনাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো। অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাহস জোগানোর জন্য।’

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নেওয়ার দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন।

এর আগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি প্রথমে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

জনগণের সহযোগিতা-সমর্থনই আমার একমাত্র ভরসা: আসিফ মাহমুদ

আপডেট সময় ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫