বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘পাঠান ২’-তে শাহরুখ, চমক হিসেবে থাকছেন যে দক্ষিণী সুপারস্টার

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সিক্যুয়েলের। এর পর থেকে আলোচনায় কোন তারকারা থাকছেন ‘পাঠান ২’ সিনেমায়। ইতোমধ্যে সামনে এসেছে দক্ষিণী সুপারস্টার অভিনেতা জুনিয়র এনটিআর-এর নাম। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ‘পাঠান ২’ সিনেমায় শাহরুখের সঙ্গে ঝড় তুলতে পারেন এ দক্ষিণী অভিনেতা!

ইতোমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ করে ফেলেছেন ছবির পরিচালক আদিত্য চোপড়া। আগামী বছরের শুরুতেই ছবিটি ফ্লোরে যাওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে পর্দায় দুই সুপারস্টারের দ্বৈরথ দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা। যদিও জুনিয়র এনটিআর বিষয়ে মুখ খোলেনি ছবি সংশ্লিষ্টরা।

দেড় বছরেরও বেশি সময় ধরে চিত্রনাট্য লিখেছেন আদিত্য চোপড়া। কেন এত দেরি? সূত্রের দাবি, সিক্যুয়েলটি নিছকই একটি সিক্যুয়েল হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র। তাঁর লক্ষ্য যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও ব্যবসা সফল করে তোলা।

‘পাঠান’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। বিশ্ব জুড়ে এক হাজার কোটি রুপির ব্যবসা করেছিল। তবে ছিল বেশ কিছু বিতর্ক। দীপিকার পোশাকের কারণে বয়কটের ডাক উঠেছিল। তবে বয়কটের ডাকেও রেকর্ড গড়ে সিনেমাটি।

শাহরুখ এখন ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনেতাকে সবশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালের মুক্তি প্রাপ্ত ‘ডানকি’ সিনেমায়।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com