শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

রাজধানীর তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। সম্ভাব্য বিক্ষোভকে কেন্দ্র করে ফার্মগেট এলাকায় যান চলাচলে বিঘ্নের আশঙ্কায় কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও কলেজের প্রধান ফটক, আশপাশের সড়ক ও ফার্মগেটমুখী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতি দেখা যায়। তবে সংবাদ সংগ্রহকাল পর্যন্ত শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি শুরু হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পরপরই চিহ্নিত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চায়। পরে আরও ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের কাউকে আটক করা হয়নি। 

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হলে চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com