ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আহত ওয়ার্ড যুবদল সদস্যদের মৃত্যু

রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগলি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়া যুবদল সদস্য আরিফ সরদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার পাথচর হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। তিনি রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া থাকতেন।

উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল। তিনি জানান,গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আজ সকালের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

চিকিৎসকদের বরাতে তিনি জানান, একটি গুলি আরিফের মুখের ডান পাশ দিয়ে ঢুকে কপালের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য এবং একটি ওয়ার্কশপে কাজ করতেন। শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ ও দলের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০১:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫