ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

চট্টগ্রামে ক্লিনিকের অপারেশন থিয়েটারে সিলিন্ডার লিকেজ, আতঙ্ক

চট্টগ্রামের লালখান বাজারের মমতা মাতৃসদন নামের একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে থাকা অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন লিকেজের ঘটনা ঘটেছে। চারদিকে ধোঁয়ার মতো অক্সিজেন ছড়িয়ে পড়লে ক্লিনিকে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন।

শুক্রবার (২৭ জুন) বিকেল তিনটার দিকে লালখান বাজারের ওই ক্লিনিকের একটি ইউনিটের ওটিতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অপারেশন থিয়েটারে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার লিকেজ হলে হঠাৎ ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে বাইরে বেরিয়ে আসেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টা ১০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়া দেখা মাত্র রোগীদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়া হয়। কেউ গুরুতর আহত হয়নি। গ্যাস সিলিন্ডার লিকেজে কারও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

চট্টগ্রামে ক্লিনিকের অপারেশন থিয়েটারে সিলিন্ডার লিকেজ, আতঙ্ক

আপডেট সময় ০৭:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫