বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

নিশাঙ্কার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

কলম্বোতে গলের স্মৃতি ফিরিয়ে আনলেন পাথুম নিশাঙ্কা। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে আবারও নিজের ট্রেডমার্ক উদযাপনে মাতালেন শ্রীলঙ্কান ওপেনার। এক হাতে ব্যাট, অন্য হাতে হেলমেট দুই হাত ছড়িয়ে উদযাপনের সেই দৃশ্য যেন গেঁথে যাচ্ছে দর্শকদের মনে।

গলে ক্যারিয়ার সেরা ১৮৭ রানের ইনিংস খেলার পর এবার কলম্বো টেস্টেও নিশাঙ্কার ব্যাটে ঝলক। বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কার হয়ে ইনিংস শুরু করতে নামেন লাহিরু উদারার সঙ্গে। উদ্বোধনী জুটিতে আসে ৮৮ রান। উদারা ব্যক্তিগত ৪০ রানে আউট হলেও, এরপর দিনেশ চান্ডিমালের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন আরেকটি বড় জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশাঙ্কা ও চান্দিমালের জুটিতে এসেছে ১২৭ রান। দুর্দান্ত ছন্দে থাকা নিশাঙ্কা তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ১৩টি চারে ১৩০ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, অভিজ্ঞ চান্ডিমাল ৭৪ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের বোলারদের জন্য দিনটা ছিল হতাশাজনক। যে উইকেটে বাংলাদেশ ব্যাটাররা দাঁড়াতে পারেননি, সেখানেই নিশাঙ্কা-চান্ডিমাল জুটি অসাধারণ ব্যাটিং করে চলেছে। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজরা বারবার ব্যর্থ হয়েছেন সাফল্য পেতে।

প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৪৮ রান। বাংলাদেশের চেয়ে ১ রানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com