ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী Logo সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের বিরুদ্ধে ২ মামলা Logo কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, ২৩৫৯ লিটার মদ-বিয়ার জব্দ Logo ২ কোটিতে তানজিদ তামিম, দেড় কোটিতে বিক্রি হলেন মেহেদী Logo বিকাশে ইউটিলিটি বিল দিয়ে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক Logo নিলামে ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি, ২ কোটি ৩০ লাখে বিক্রি হলেন শরীফুল Logo প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চেয়েছেন এনওসি Logo ‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’ Logo বার্সেলোনাকে হারিয়েই আত্মহারা হচ্ছেন না মরিনিও Logo ‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স

বার্সেলোনাকে হারিয়েই আত্মহারা হচ্ছেন না মরিনিও

বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সোলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এমন দুর্দান্ত জয় পেয়েও খুশি নন রিয়াল কোচ হোসে মরিনিও।

সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল টানা পাঁচ ম্যাচ জিতলো। আত্মহারা হচ্ছেন না মরিনিও। তিনি বলেন, ‘এটা দুর্দান্ত জয়, কিন্তু আমরা যখন কাজে ফিরবো, তখন আমি কাউকে আকাশকুসুম ভাবতে দিব না। আজ আমরা জিতলাম, কিন্তু এল সারদিনেরোতে (রেসিং সান্তান্দারের বিপক্ষে পরের ম্যাচ) যদি হেরে যাই। রিয়াল মাদ্রিদ ন্যু ক্যাম্পে জেতার জন্য খেলে না, বরং লিগ জেতার জন্য খেলে। আমাদের এগিয়ে যেতে হবে।’

ম্যাচ নিয়ে মরিনিও বলেন, ‘আমি মনে করি এটা দারুণ খেলা। উচ্চ পর্যায়ের একটি খেলা, যে খেলা দেখার জন্য বিশ্ববাসী থমকে যায়। তারা হতাশ হয়নি। আমাদের ছেলেরা অসাধারণ খেলেছে, সুসংগঠিত, মনোযোগী ও অনেক সাহস নিয়ে খেলেছে। আমার কাছে এটা ছেলেদের জন্য দুর্দান্ত জয়, একটি সেরা দলের বিপক্ষে। ছেলেদের এটা প্রাপ্য।’

অসুস্থতার কারণে ন্যু ক্যাম্পে ম্যাচটি খেলতে পারেননি নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া। গোলপোস্ট সামাল দেন আন্দ্রে লুনিন। তাকে নিয়ে কোচ বলেন, ‘আমি লুনিনকে খেলার আগে শুধু এটুকুই বলেছিলাম যে তুমি খেলার জন্য অনুশীলন করেছ, বেঞ্চে থাকার জন্য নয়। আমাদের বিশ্বের সেরা গোলকিপার আছে, কিন্তু থিবো না খেলার জন্য আমরা ম্যাচের আগে কাঁদছিলাম না। দল শক্তিশালী।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

বার্সেলোনাকে হারিয়েই আত্মহারা হচ্ছেন না মরিনিও

আপডেট সময় ০৫:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬