ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী Logo সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের বিরুদ্ধে ২ মামলা Logo কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, ২৩৫৯ লিটার মদ-বিয়ার জব্দ Logo ২ কোটিতে তানজিদ তামিম, দেড় কোটিতে বিক্রি হলেন মেহেদী Logo বিকাশে ইউটিলিটি বিল দিয়ে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক Logo নিলামে ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি, ২ কোটি ৩০ লাখে বিক্রি হলেন শরীফুল Logo প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চেয়েছেন এনওসি Logo ‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’ Logo বার্সেলোনাকে হারিয়েই আত্মহারা হচ্ছেন না মরিনিও Logo ‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স

প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চেয়েছেন এনওসি

সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন কাটার মাস্টার।

অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। গত আসরের মতো এবারও হোবার্ট হ্যারিকেন্সে হয়ে খেলবেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন।

বিগ ব্যাশের গত আসরের হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন

সোমবার (২৬ অক্টোবর) ঘরোয়া আসর ‘ডি থ্রি’ নিলামে এই তথ্য নিশ্চিত করা হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল গণমাধ্যমকে জানান, রিশাদ হোসেনের পাশাপাশি মোস্তাফিজুর রহমানও এনওসি চেয়েছেন। তাদের এনওসি দেওয়ার ব্যাপারেও ইতিবাচক তিনি।

বিগ ব্যাশ খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। মেলবোর্ন রেনেগেডসের হয়েও খেলেছিলেন তিনি। আর গত আসরে হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে আলো ছড়ানো রিশাদ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চেয়েছেন এনওসি

আপডেট সময় ০৫:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬