ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব : তথ্যমন্ত্রী Logo সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া Logo ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় বাবা, ফটকে লুটিয়ে পড়ে মৃত্যু Logo বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব Logo নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সাবেক উপাচার্যসহ ৫ জনকে দুদকে তলব Logo দুদকের মামলায় আসামি বেবিচকের দুই প্রকৌশলী, অথচ অনাপত্তিপত্রে নেই মামলার তথ্য Logo স্কুল নেই, চিকিৎসা নেই, নেটওয়ার্ক নেই, চলছে রাঙামাটির ৫ হাজার মানুষের জীবন Logo নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo ‘দামু’ পরিচালক রাজা সেন আর নেই

যুদ্ধবিরতির পর প্রথমবার মুখ খুললেন আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে ‘জয়’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই যুদ্ধের মাধ্যমে তার দেশ আমেরিকাকে চপেটাঘাত করেছে। খবর এপি নিউজের

বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ইসরায়েল-ইরান যুদ্ধের পর এই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন ৮৬ বছর বয়সী খামেনি।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমেরিকার ভূমিকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে খামেনি বলেন, আমেরিকা কেবল এই কারণে হস্তক্ষেপ করেছিল যে তারা বুঝতে পেরেছিল, যদি হস্তক্ষেপ না করে, তাহলে জায়নিস্ট শাসনব্যবস্থা (ইসরায়েল) সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবে তার দাবি, এই যুদ্ধে আমেরিকা কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হয়েছে এবং প্রতিশোধ হিসেবে আমেরিকাকে চপেটাঘাত করেছে ইরান। তার এই মন্তব্য, সম্ভবত সোমবার কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার দিকে ইঙ্গিত করে।

উল্লেখ্য, খামেনির সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল গত ১৯ জুন। এরপর প্রায় এক সপ্তাহ তিনি প্রকাশ্যে আসেননি। যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম তিনি প্রকাশ্যে এসেই ভিডিও বার্তা নিজের প্রতিক্রিয়া জানালেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির পর প্রথমবার মুখ খুললেন আয়াতুল্লাহ খামেনি

আপডেট সময় ০৫:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫