বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

একবার জীবন পেয়ে সেই স্লগ সুইপের ফাঁদেই মুশফিক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

দল বিপদে। জুটি দরকার। কিন্তু মুশফিক প্রিয় স্লগ সুইপের লোভ সামলাতে পারলেন না। ৮ রানে একবার জীবন পেলেও এবার আর বাঁচলেন না অভিজ্ঞ এই ব্যাটার। ১৬০ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ।

কলম্বো টেস্টে আজ বুধবার টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়।

কিন্তু এবারও উইকেটে স্থির হতে পারেননি বিজয়। ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর বলে ব্যাটের ভেতর কাণায় লেগে বোল্ড হন তিনি। ১০ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। সর্বশেষ তিন টেস্ট ইনিংসে দ্বিতীয়বার ডাক মারলেন বিজয়।

আউট হওয়ার আগে লঙ্কান ডানহাতি পেসারের বলে আরও দুইবার জীবনও পান। ইনিংসের তৃতীয় আসিথার বলে বিজয়ের ক্যাচ ফেলে দেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। পরের বলে তৃতীয় স্লিপে আবার ক্যাচ তোলেন ডানহাতি ব্যাটার। অর্থাৎ দুটি জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি বিজয়।

এরপর উইকেটে ভালোভাবেই সেট হয়েছিলেন মুমিনুল হক। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। ৩৯ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন ক্যাচ দিয়ে।

ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে লঙ্কান স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে রুম করে মারতে গিয়ে বদলি ফিল্ডার পাবান রত্মায়েকের হাতে ক্যাচ হন বাঁহাতি টাইগার ব্যাটার। এতে ভাঙে বাংলাদেশের দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি। দলীয় ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে ৩১ রানের জুটি করেন সাদমান ও শান্ত। কিন্তু মাত্র ২ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারের উইকেট খুইয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে আউট হন শান্ত। ৩১ বলে ৮ রান করে লঙ্কান পেসার ভিশ্ব ফার্নান্দোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন বাংলাদেশ অধিনায়ক। দলীয় ৭৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ২ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন সাদমান। ২৯তম ওভারের শেষ বলে থারিন্দু রত্মায়েকের ঘূর্ণিতে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দেন টাইগার বাঁহাতি ব্যাটার। ৯৩ বলে ৪৬ রান করে ফেরেন সাদমান।

৩৩.২ ওভারের খেলা শেষে নেমেছিল বৃষ্টি। টস জিতে ব্যাট করতে নেমে বৃষ্টির শুরুর আগে ৪ উইকেটে ৯০ রান করেছিল বাংলাদেশ। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার ফের খেলা শুরু হয়।

এরপরই ভুল করে বসেন লিটন। মুশফিক আর লিটনের জুটি আশা জাগিয়েছিল। কিন্তু লিটনের ভুলে সেই জুটি ৬৭ রানের বেশি বড় হয়নি।

আগের ওভারেই প্রভাত জয়সুরিয়াকে স্লগ করতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দিয়েছিলেন। একটুর জন্য সে ক্যাচ জয়সুরিয়ার হাত ফস্কে যায়। কিন্তু ভুল থেকে শিক্ষা নেননি লিটন।

পরের ওভারে দিলেন উইকেটের পেছনে ক্যাচ। দুই-তিনবারের চেষ্টায় সেই ক্যাচ গ্লাভসবন্দী করলেন উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই উইকেট পান বাঁহাতি স্পিনার সোনাল দিনুশা। ৫৬ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় লিটন ফেরেন ৩৪ করে। ৫ উইকেটে ১৪৪ রান নিয়ে প্রথম দিনের চা-বিরতিতে যায় বাংলাদেশ।

শেষ সেশনে মুশফিক-মিরাজ জুটির দিকে তাকিয়ে ছিলেন সমর্থকরা। কিন্তু মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটার এমন ভুল করে বসলেন, যা ভীষণ দৃষ্টিকটুই ঠেকেছে।

দলের বিপদের মুখে প্রিয় স্লগ সুইপ খেলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিক। ৭৫ বলে ৪ বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ৩৫ রান। এর আগে ব্যক্তিগত ৮ রানের মাথায় স্লগ সুইপে ক্যাচ দিয়েও জীবন পেয়েছিলেন মুশফিক।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com