মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল সব রেকর্ড নির্বাচনে যেন আর ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের এলপিজি আমদানির চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির সিলেট থেকে শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এককভাবে সিরিজ জিততে হলে এই ম্যাচের ফল বের করে আনতেই হবে দলগুলোকে।

সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কলম্বোর সিনহালেসি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। গল টেস্টের মতো এই ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। আগের মতোই সিদ্ধান্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ আগে ব্যাটিং নিয়েছেন তিনি।

এই স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। ওই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ১০ উইকেটে হেরেছিল আফগানিস্তান।

অন্যদিকে ১৭ বছর পর সিনহালেসি স্টেডিয়ামে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে টাইগাররা সর্বশেষ খেলেছিল ২০০৭ সালের জুনে। ওই ম্যাচে ইনিংস ও ২৩৪ রানের ব্যবধানে হেরেছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

উল্লেখ্য, সিনহালেসি স্টেডিয়ামে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com