ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন।  মঙ্গলবার (২৪ জুন) সকালে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।  খবর সামা টিভির।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) বলছে, ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪।  তবে এর ফলে সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। 

ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।  পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষের। 

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে। দেশটিতে সর্বশেষ বড় ভূমিকম্পটি হয়েছিল ২০২২ সালের জুলাই মাসে।  রিখটার স্কেলে ৭ মাত্রার এ ভূমিকম্পের ফলে দেশটির উত্তর আবরা অঞ্চলে ভূমিধস, ভূমি ফাটল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। 

বার্তা সংস্থা এএফপি অনুসারে, এ ভূমিকম্পে ১১ জন নিহত এবং ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আপডেট সময় ১২:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫