সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

শাপলা গণমানুষের প্রতীক: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির  মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনে আমাদের সব নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। শাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক। তাই আমরা শাপলা প্রতীক হিসেবে চেয়েছি।

সোমবার (২৩ জুন) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগরে নিজ গ্রামের একটি রাস্তার কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশব্যাপী আমাদের সাংগঠনিক বিস্তার চলছে। সেই বিস্তার থেকেই রোববার আমরা রেজিস্ট্রেশনের কাজ শেষ করেছি। এখন আমাদের সাংগঠনিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্যমাত্রার সর্বোচ্চটা দেওয়াই আমাদের লক্ষ্য থাকবে। এদিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের প্রতি মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অপূর্ণতা প্রশ্ন করে জানতে চাচ্ছি। জুলাই সনদ নিয়ে আমরা কাজ করছি। সরকার ইতোমধ্যে ৩০ কর্ম-দিবসের সময় দিয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com