ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন গোলরক্ষক বেইরানভান্দ Logo আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী Logo লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী Logo লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ‍্যাটাশে বহিষ্কার Logo বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন Logo সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন Logo নিখোঁজ সেই বিচারক কুয়াকাটায় উদ্ধার Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে

সেন্টমার্টিন রক্ষায় মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। দ্বীপটি নিয়ে একটি মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে। সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়। এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে।

বায়ুদূষণ, শব্দদূষণ, নদীদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে। তবে কাঁচা বাজারগুলোতে মূলত নিজেদের অভ্যাসের একটি চ্যালেঞ্জ রয়েছে। পলিথিন শপিং ব্যাগের দায়িত্ব নিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। তারা পাটের ব্যাগ উৎপাদন করবে। ক্রেতারাও সুলভ মূল্যে পাটের ব্যাগ পাবেন।

তিনি বলেন, ১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে কটন বাট ও স্ট্র, একবার ব্যবহৃত এই দুটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই এই পণ্যের বিরুদ্ধে অভিযান চলবে।

এ সময় মব জাস্টিজের তীব্র নিন্দা জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে এখনো চলা মব জাস্টিজের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে মব জাস্টিজের ক্ষেত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, দেশে একটি আদর্শ পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করিনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায়ই সক্রিয় হয়েছে, আরও সক্রিয় হবে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন গোলরক্ষক বেইরানভান্দ

সেন্টমার্টিন রক্ষায় মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫