ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন গোলরক্ষক বেইরানভান্দ Logo আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী Logo লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী Logo লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ‍্যাটাশে বহিষ্কার Logo বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন Logo সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন Logo নিখোঁজ সেই বিচারক কুয়াকাটায় উদ্ধার Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমে সহায়তা এবং কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ওআইসি দেশসমূহকে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেশনে এ আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য  জানিয়েছে।

এতে বলা হয়েছে, অপর্যাপ্ত তহবিলের অভাবে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তাও ব্যাহত হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা আশঙ্কাজনকভাবে কমছে।

২০২৪ সালের জন্য জাতিসংঘের প্রাক্কলিত প্রয়োজনীয় তহবিলের মাত্র ৬৮ শতাংশ গত বছর পাওয়া গেছে। তহবিল সংকটের কারণে গত ৩ জুন থেকে ইউনিসেফ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তাছাড়া ডব্লিউএফপি খাদ্য রেশন কমিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে তহবিল না পাওয়া গেলে তা আরও কমবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন গোলরক্ষক বেইরানভান্দ

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় ১০:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫