রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম সম্পন্ন

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. নূরুল কাওসার সাঈফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রামের(সিসিপ) আওতায় প্রথম ব্যাচে মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা এ প্রোগ্রামে  অংশগ্রহণ করেন।

বা্ংলা৭১নিউজ/এবি

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com